ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৪, ২০২৬, ১১:৪৭ এএম

চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় থাকা শিশু রেশমি আক্তার (১১) শেষ পর্যন্ত মারা গেছে। 

বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ৭ মে রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে রেশমিকে তার মা সখিনা বেগম পাশের দোকান থেকে পান আনতে পাঠান। সে সময় রৌফাবাদ বিহারি কলোনি এলাকায় একদল দুর্বৃত্ত একটি যুবককে লক্ষ্য করে গুলি ছুড়ছিল। হঠাৎ ছোড়া গুলির একটি রেশমির চোখে লাগে এবং মাথায় আঘাত হানে।

ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

নিহত রেশমি স্থানীয় ব্যারিস্টার মিল্কি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। পাঁচ ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার বাবা রিয়াজ আহমেদ পেশায় একজন সবজি বিক্রেতা।

এ ঘটনায় ৯ মে রেশমির মা সখিনা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ অব্যাহত রয়েছে।

এএন 

Link copied!