ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সাঘাটায় গৃহবধূর সন্দেহজনক মরদেহ উদ্ধার

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

মে ১৪, ২০২৬, ১০:১১ পিএম

সাঘাটায় গৃহবধূর সন্দেহজনক মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্বামীর বাড়ি থেকে মিম খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম শিমুল তাইড় (ফুটানি বাজার) এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মিম খাতুন বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে। তার স্বামীর নাম বাদশা মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাদশা মিয়ার বাড়িতে মিম খাতুনের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের পরিবারের দাবি, মিমকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা জানান, মিমের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং গলায় ফোলা ও আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের রহস্যজনক ভূমিকা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বোনারপাড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

তিনি বলেন, নিহতের পরিবার এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রকৃত কারণ জানতে মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।

জেএইচআর

Link copied!