ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শ্রীপুরে বাগান থেকে কবির হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মে ১৬, ২০২৬, ১০:২৩ এএম

শ্রীপুরে বাগান থেকে কবির হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (চুক্কা বাড়ি) গ্রামে কবির হোসেন (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি আকাশমনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে আকাশমনি গাছের ডালের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় কবির হোসেনের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী শ্রীপুর মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের মেয়ে রেখা জানান, তার বাবা কয়েকদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং মানসিকভাবে দুর্বল ছিলেন। শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেও রাত ১২টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির পাশে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

স্থানীয় গ্রাম পুলিশ শরীফ মিয়া বলেন, ভোরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ঝুলন্ত মরদেহ দেখতে পান।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন জানান, কবির হোসেন সহজ-সরল মানুষ ছিলেন। কারও সঙ্গে তার শত্রুতা বা বিরোধ ছিল না। তবে গত কয়েকদিন ধরে তিনি কিছুটা অস্বাভাবিক আচরণ করছিলেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলম রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!