ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ১৬, ২০২৬, ০২:৪১ পিএম

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাবার সাথে কথা কাটাকাটির জেরে ছেলের মারধরে বৃদ্ধ পিতা আবু আহম্মদ ডিলারের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সত্তর বছর বয়সী বৃদ্ধ আবু আহম্মেদ ডিলার ওই এলাকার বাসিন্দা ছিলেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জের ধরে বাবার সাথে ছেলের প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতেও বাবার সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্ত ছেলে মিলন বাবাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও তলপেটে লাথি মারে। প্রচণ্ড আঘাত সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই বৃদ্ধ বাবা আবু আহম্মদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং ঘাতক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তলপেটে লাথির ফলে প্রচণ্ড ব্যথাবদ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু হতে পারে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!