ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নীলফামারীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

মে ১৭, ২০২৬, ০৭:১৮ পিএম

নীলফামারীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নীলফামারীতে নিজের ১১ বছর বয়সী কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার দুপুর ১টার দিকে জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত আব্দুল কুদ্দুস তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা বেগমের গর্ভজাত শিশু কন্যাকে ধর্ষণ করেন। নির্যাতনের শিকার শিশুটি বিষয়টি তার প্রতিবেশী এক ভাবিকে জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা আব্দুল কুদ্দুসকে আটকে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কুদ্দুসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে। পুলিশ জানায়, শিশুটিকে শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, অভিযুক্ত কুদ্দুসকে আটক করে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এএন

Link copied!