ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে ডিবির অভিযান, আইফোনসহ শীর্ষ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মে ১৮, ২০২৬, ০৪:০৩ পিএম

মেহেরপুরে ডিবির অভিযান, আইফোনসহ শীর্ষ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

মেহেরপুরে অনলাইন জুয়াড়িদের সিন্ডিকেট নির্মূলে একের পর এক সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দুদিন আগে চারজন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তারের পর, তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবার আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও একজন শীর্ষ পর্যায়ের অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ডিবি।

গ্রেপ্তারকৃত যুবকের নাম সুয়াইব আহম্মেদ সৌমিক (২৫)। সে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ঈদগাহপাড়ার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল চাঁদবিল এলাকার কোলার মোড়ে অভিযান চালায়। সেখানে অবস্থিত ‘আসলাম অটোস’ নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সৌমিককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি সর্বাধুনিক আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।

এর আগে গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে মো. বায়েজিদ ডালিমসহ চারজন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।

শুক্রবারের অভিযানের পর মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই রোববার বিকেলে চাঁদবিল এলাকায় অভিযান চালিয়ে সৌমিককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সুয়াইব আহম্মেদ সৌমিককে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অনলাইন জুয়া ও সাইবার অপরাধের সাথে জড়িত বাকিদের ধরতেও ডিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!