ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

মে ১৯, ২০২৬, ০৬:৩৭ পিএম

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে সপ্তাহব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এই সেবামূলক সপ্তাহের সূচনা হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস দল, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

র‍্যালি শেষে সদর উপজেলা মিলনায়তনে এক আলোচনা ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায় এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটালাইজড করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই ঘরে বসে দ্রুত ভূমিসেবা পেতে পারেন, তা নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি ই-নামজারি ও অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণের জন্য নাগরিকদের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনবান্ধব ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুষের জমির মালিকানা যেমন সুরক্ষিত হবে, তেমনি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। ১৯ মে থেকে শুরু হওয়া এই ভূমিসেবা সপ্তাহ আগামী ২১ মে পর্যন্ত চলবে। এই সময়ে বিশেষ বুথের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন ধরনের ভূমি সংক্রান্ত সেবা ও পরামর্শ সরাসরি প্রদান করা হবে।

জেএইচআর

Link copied!