ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ০২:১২ পিএম

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মোট ১৮ জন আসামির মধ্যে ৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৫ জনকে খালাস দিয়েছেন বিচারক।

বুধবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিদের একটি অংশ আদালতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

রাষ্ট্রপক্ষ ও তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার শুরুতে অভিযুক্তদের সংখ্যা কম ছিল। পরবর্তীতে তদন্তে নতুন তথ্য ও সংশ্লিষ্টতা উঠে আসায় চার্জশিটে মোট ১৮ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়, আর কিছু নতুন নাম যুক্ত করা হয়।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত বছরের ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের ডুলাহাজারা এলাকায় একটি অভিযানের সময় সশস্ত্র ডাকাত চক্রের হামলায় ওই সেনা কর্মকর্তা নিহত হন। অভিযানের সময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে এবং অস্ত্র ও গুলি উদ্ধার করে।

লেফটেন্যান্ট তানজিম সারোয়ার বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। ঘটনাটি ঘটার পর থেকে পুরো এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দীর্ঘ তদন্ত শেষে আদালত আজ রায় ঘোষণা করে।

এএন

Link copied!