ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

মে ২০, ২০২৬, ০৩:০৩ পিএম

ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

ঝালকাঠিতে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার সকাল ১১টায় ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। সভায় বিশেষ অতিথি ছিলেন—সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্যে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শ্রীবাস বাড়ৈ বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফায়ার সার্ভিসকে আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জরুরি মুহূর্তে মানুষের পাশে দাঁড়ান। তাই তাঁদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা তৈরিতে কাজ করতে হবে। প্রতিটি মহল্লায় স্বেচ্ছাসেবক গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, জরুরি সেবার মধ্যে ফায়ার সার্ভিস অন্যতম গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় নিজেরা আহত হলেও তাঁরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। জনগণের কাছে ফায়ার সার্ভিস, স্বাস্থ্যসেবা ও পুলিশের জরুরি নম্বর থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় পেশাদারিত্ব, সাহসিকতা ও ত্যাগের মাধ্যমে ফায়ার সার্ভিস জনগণের আস্থা অর্জন করেছে। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই প্রতিষ্ঠান জাতির গর্ব বলেও তিনি মন্তব্য করেন। তিনি হাটবাজারে মহড়া পরিচালনা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শিল্প-কারখানার মালিক, রোভার স্কাউট সদস্য, সুধীজন, গণমাধ্যমকর্মী এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!