ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

পনির ভূঁইয়া, সোনারগাঁ

পনির ভূঁইয়া, সোনারগাঁ

মে ২০, ২০২৬, ০৫:৫৪ পিএম

সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সুষ্ঠুভাবে উদ্‌যাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে বারদী লোকনাথ আশ্রম প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

আশ্রম পরিচালনা কমিটির সভাপতি বাবু অশোক মাধব রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, লোকনাথ আশ্রমের সাধারণ সম্পাদক শংকর কুমার দে, বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাসির মেম্বার, বারদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হালিম মেম্বার এবং স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উৎসব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আগামী ৩ জুন (১৯ জ্যৈষ্ঠ) লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব শুরু হবে। এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশি-বিদেশি দর্শনার্থীসহ লাখো ভক্তের সমাগম ঘটে এই উৎসবে। আগামী ১৭, ১৮ ও ১৯ জ্যৈষ্ঠ- মোট ৩ দিনব্যাপী চলবে এই উৎসবের মূল আনুষ্ঠানিকতা।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত জানান, উৎসবে আসা ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বজায় রাখা হবে।

জেএইচআর

Link copied!