ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গফরগাঁওয়ে অজ্ঞাত যুবকের মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মে ২১, ২০২৬, ০৬:০২ পিএম

গফরগাঁওয়ে অজ্ঞাত যুবকের মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন এলাকায় এক অজ্ঞাত পরিচয় যুবকের (৩৫) মস্তকবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরি চারবাড়িয়া শাহা কান্দা (কাইল্লার ভিটা) এলাকার একটি পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় এক যুবক ওই পরিত্যক্ত ভিটায় গিয়ে জামগাছে ঝুলন্ত অবস্থায় মস্তকবিচ্ছিন্ন লাশ দেখতে পান। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পাগলা থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরনে ছিল কালো প্যান্ট, আকাশি রঙের শার্ট ও সাদা গেঞ্জি এবং হাতে একটি ঘড়ি ছিল। স্থানীয়দের ধারণা, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁকে অন্য কোনো এলাকা থেকে ধরে এনে নির্জন ওই স্থানে হত্যা করে। পরে মরদেহটি গাছে ঝুলিয়ে রাখে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত যুবককে হত্যার আগে তীব্র নির্যাতন করা হয়েছে। সাদা গেঞ্জি ও জামা দিয়ে তাঁর দুই হাত উল্টো করে গাছের সঙ্গে বাঁধা ছিল। এ ছাড়া তাঁর মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। স্থানীয় যুবক সাকিব বলেন, ‘টানপাড়া-মশাখালী স্টেশন সড়কের পাশের এই পরিত্যক্ত ভিটায় গত সাত-আট বছরে এটিসহ তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জায়গাটি অত্যন্ত নির্জন হওয়ায় দিনের বেলাতেও মানুষ সেখানে যেতে ভয় পায়।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ পাল ও পাগলা থানার ওসি আমিনুল ইসলাম।

পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা অন্য এলাকা থেকে এনে যুবককে হত্যা করেছে। পরে মস্তক বিচ্ছিন্ন করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়। ঘটনাস্থলে পিবিআই টিম কাজ করছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!