ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সাদুল্লাপুরে নারীর মরদেহ উদ্ধার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

মে ২২, ২০২৬, ০৯:৫৩ পিএম

সাদুল্লাপুরে নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া (হাড়িপাড়া) গ্রামে শিমু (৪০) নামের এক নারীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেল ৫টার দিকে তাঁর নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকা ও নিহতের পরিবারের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়েছে।

নিহত শিমু বেগম পলাশবাড়ী উপজেলার সুলতানপুর বাড়াই এলাকার খাদেম মেম্বারের মেয়ে এবং হাসানপাড়া গ্রামের আনারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে শিমু বেগম ও তাঁর স্বামী আনারুল ইসলাম এক ব্যক্তির কাছ থেকে দুই শতাংশ জমি কেনেন। জমিটি শিমুর নিজের নামে লিখে দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। নিহতের মা ও মেয়ের অভিযোগ, ঘটনার দিনও এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড কথা-কাটাকাটি ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে।

নিহতের মায়ের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নতুন জমি কিনে সে অনেক স্বপ্ন দেখছিল, সে কোনোভাবেই নিজে থেকে আত্মহত্যা করতে পারে না।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান এবং তদন্ত কর্মকর্তা এসআই সুপদ হালদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!