ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে এক মাসে ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

মে ২৪, ২০২৬, ০৬:৪৭ পিএম

কুড়িগ্রাম সীমান্তে এক মাসে ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান দমনে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি কার্যক্রম।

রোববার দুপুরে বিজিবি সূত্রে জানা গেছে, গত এক মাসে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে পাঁচজনকে আটকও করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তের প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা টহল পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি। ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের চোরাচালান, মাদক পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে জন্য সীমান্তজুড়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করা হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে।

এএন

Link copied!