ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
মে ২৪, ২০২৬, ০৬:৫০ পিএম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে। রোববার সোনাহাট স্থল শুল্ক স্টেশন সিএন্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত পত্রে বন্ধের বিষয়টি জানা গেছে।
পত্রে বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ১ জুন (সোমবার) পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন মঙ্গলবার থেকে স্থলবন্দরের সব কার্যক্রম আগের মতো সচল হবে।
সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল হক বলেন, সরকারি ছুটি অনুযায়ী স্থলবন্দরের দাপ্তরিক কার্যক্রম ১ জুন শুরু হবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম ২ জুন থেকে শুরু হবে।
এএন