ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহতদের ১২ জনের পরিচয় শনাক্ত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মে ২৫, ২০২৬, ০৫:৩২ পিএম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহতদের ১২ জনের পরিচয় শনাক্ত

টাঙ্গাইলের যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। 

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১২-৫৪৭১) যাত্রীসহ উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সরাতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাকটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ এবং সেতু কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত অন্তত ১০ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-নওগাঁ জেলার মান্দা থানার রাজেন্দ্রবাড়ী গ্রামের সাকিম মিয়ার ছেলে সাগর মিয়া (২০), শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুর রশিদের ছেলে বারিক (২১), রহিমের ছেলে বাদশা (৩২), একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), সুলতানের ছেলে তারেক (২০), একই থানার পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০) ও তার ভাই মাইনুল (২৮), নিয়ামতপুর থানার মালঞ্চী গ্রামের সাইদুলের ছেলে সারিকুল (২৫), রাজশাহী জেলার তানোর থানার বাতানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নজরুল (৬০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের মামুন (৪৫)। অন্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

আহতদের মধ্যে ৮ জনের নাম জানা গেছে। তারা হলেন-নওগাঁ জেলার মান্দা থানার ডেমরা গ্রামের মজিবরের ছেলে বাবু (৩৫), আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান (৩৫), দশপাড়া গ্রামের নজরুলের ছেলে তুহিন (৩০), পাকুরিয়া গ্রামের সফেদ আলীর ছেলে আলমগীর (৪০), ছোরহাব আলীর ছেলে সিদ্দিক আলী (৪০), রাজেন্দ্রবাড়ী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে খোরশেদ (২৬), ডেমরা গ্রামের শহিদুলের ছেলে সমেজ (২৭) এবং নাটোর জেলার মৃত মান্নানের ছেলে নয়ন বিশ্বাস (৩২)। আহতরা সবাই নোয়াখালীতে বসবাস করতেন এবং হরেক মালামালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঈদে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা স্বল্প ভাড়ায় ট্রাকে উঠেছিলেন।

এদিকে, একই মহাসড়কের বাইপাস সড়কে প্রায় একই সময়ে বালুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মোস্তাফিজুর রহমান (৩২) নিহত হন।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান আছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল এবং চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে।

এম জি

Link copied!