ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
অর্থমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যার বিচার নিয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৭:০০ পিএম

জিয়াউর রহমানের হত্যার বিচার নিয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার কীভাবে অগ্রসর হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ। 

শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর প্রথম দাফনস্থলে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

পরে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক ও উন্নত বাংলাদেশের যে স্বপ্ন জিয়াউর রহমান দেখেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নের নতুন সুযোগ তৈরি হয়েছে। সেই স্বপ্নকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সংগঠনের ভাবমূর্তি রক্ষা করতে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ঐক্য বজায় রাখা জরুরি। দলীয় নীতি ও আদর্শের বাইরে গিয়ে দল পরিচালনা করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে তিনি বলেন, কেবল সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; জাতীয় উন্নয়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।

এদিকে, জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জিয়া পরিবারের সদস্যদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশ নিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এম জি

Link copied!