ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে পৃথক ঘটনায় মা-ছেলেসহ তিনজনকে হত্যা

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

মে ৩১, ২০২৬, ১২:২০ পিএম

মানিকগঞ্জে পৃথক ঘটনায় মা-ছেলেসহ তিনজনকে হত্যা

মানিকগঞ্জে পৃথক দুই ঘটনায় মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে জেলার দৌলতপুর ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার বাঁচামারা চরাঞ্চলের কাপড় ব্যবসায়ী আব্দুস সালামের স্ত্রী আমিনা বেগম, তাদের দেড় বছরের ছেলে আসলাম এবং সদর উপজেলার পুটাইল গ্রামের মোনসের আলীর ছেলে মো. সজিব (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাপড় ব্যবসায়ী আব্দুস সালাম দোকান থেকে বাড়ি ফিরলে তার ছোট ভাই ইউসুফ আলী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এর আগে ঘরের ভেতরে সালামের স্ত্রী আমিনা বেগম ও শিশু সন্তান আসলামকে কুপিয়ে এবং হাতুড়ির আঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর অভিযুক্ত ইউসুফ আলী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা দা ও হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। আহত আব্দুস সালামকে স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, একই রাতে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণনগর এলাকায় নিজ বাড়িতে হামলা চালিয়ে মো. সজিব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাজাহান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এএন

Link copied!