ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সুন্দরবন প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩১, ২০২৬, ০৫:০২ পিএম

সুন্দরবন প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা

আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়ালী, মৌয়ালী থেকে শুরু করে পর্যটক-কেউই সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও জুন থেকে আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কোনো ধরনের পাস বা পারমিট ইস্যু করা হবে না এবং নিয়ম ভঙ্গ করে প্রবেশ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগ সূত্রে জানা যায়, এই তিন মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজননের সময়। এ সময়ে নদী-খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীর প্রজনন প্রক্রিয়া চলে এবং গাছপালার বীজ থেকে নতুন চারা জন্ম নেয়। প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘোষণার পর উপকূলের জেলে ও বনজীবীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা জানান, এ সময়ে বনে যেতে না পারায় জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান ও সরকারি সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা চলছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারও সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করা হবে।

এম জি

Link copied!