ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
প্রকৌশলী শাহরিন

তারেক রহমান প্রমাণ করেছেন ‘জনগণ যা চাইবে সেটিই হবে আইন’

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

মে ৩১, ২০২৬, ০৬:৪২ পিএম

তারেক রহমান প্রমাণ করেছেন ‘জনগণ যা চাইবে সেটিই হবে আইন’

ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, “আগে দেশে আওয়ামী লীগ যা বলত সেটাই ছিল আইন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করছেন, দেশের জনগণ যেটা বলবে, যেটা চাইবে সেটাই হবে আইন।”

রোববার নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বগুড়ার মানুষ, দিনাজপুরের মানুষ যেটা বোঝে, সেটা আমরা বৃহত্তর রংপুরের মানুষ বুঝি না। অবুঝ আমরা এখনো আছি। দেখি ভবিষ্যতে পরিবর্তন হয় কি না। সে আশায় থাকবো আমরা।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে যদি আমাদের দলের লোকদের আনতে পারি, তাহলে সেখানে আমরা যে কোনো মন্ত্রীর কাছ থেকে কাজ আদায় করে নিতে পারবো। এমনকি প্রধানমন্ত্রীর কাছেও আমি বলতে পারব এই লোকটি আমাদের- এটি দিতে হবে। সেই অধিকারটা নীলফামারীর জনগণকে প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।

ওই অনুষ্ঠানে প্রকৌশলী তুহিন জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বরাদ্দের অর্থে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থে বাইসাইকেল, হুইলচেয়ার, সিলিং ফ্যান, টিউবওয়েলসহ নানা খেলার সামগ্রী বিতরণ করেন।

এতে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি। এরপর জেলা পরিষদের আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের উদ্বোধন শেষে জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন তিনি।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আল মাসুদ চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এএন

Link copied!