ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে বিতর্কে জেলা পরিষদ প্রশাসক

আমার সংবাদ ধর্ম ডেস্ক

জুন ১, ২০২৬, ০১:৩১ পিএম

আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে বিতর্কে জেলা পরিষদ প্রশাসক

ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেকের একের পর এক মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সর্বশেষ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে উল্লেখ করায় বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

গত শনিবার দাগনভূঞা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। পরে অধ্যাপক খালেক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভুল স্বীকার করেন।

দলের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী জানান, অধ্যাপক খালেকের ধারাবাহিক বিতর্কিত মন্তব্যে তারা বিব্রত। তাদের মতে, একজন মন্ত্রীকে ‘নবী’ হিসেবে উল্লেখ করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বিষয় হিসেবে দেখা হচ্ছে।

এটি প্রথমবার নয়। এর আগেও বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। গত ১৬ এপ্রিল ফেনী সদর উপজেলার মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে ভিআইপি প্রটোকল প্রদানের ঘটনায় আলোচনা-সমালোচনার জন্ম দেন।

এরও আগে, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সদর উপজেলা তাঁতি দলের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বিএনপিকে ‘ফ্যাসিস্ট রাজনৈতিক দল’ বলে উল্লেখ করেন। ওই বক্তব্য নিয়েও ব্যাপক বিতর্কের সৃষ্টি হলে পরে তিনি দুঃখ প্রকাশ করেন।

দলীয় সূত্রগুলো বলছে, অধ্যাপক খালেকের এমন ধারাবাহিক মন্তব্যের কারণে স্থানীয় নেতাকর্মীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। একই সঙ্গে তার ব্যক্তিগত মন্তব্যের দায় দল নেবে না বলেও ইঙ্গিত দিয়েছেন কয়েকজন নেতা।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন বলেন, অধ্যাপক খালেক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সভা-সমাবেশে দেওয়া তার বক্তব্য নেতাকর্মীদের বিব্রত করছে। এমন পরিস্থিতি কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, একজন প্রবীণ রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। ভবিষ্যতে তিনি আরও সতর্ক থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এম জি

Link copied!