ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

জুন ১, ২০২৬, ০২:১১ পিএম

খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ

খুলনার দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীর পড়াশোনা নির্বিঘ্ন করতে তাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার খুলনা জেলা পরিষদ অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই সাইকেলগুলো তুলে দেওয়া হয়।

খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদের মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট লাঘব এবং তাদের শিক্ষার আলো ছড়ানোর পথকে মসৃণ করতেই জেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সাইকেলগুলো শিক্ষার্থীদের সময়মতো বিদ্যালয়ে যাতায়াত ও পড়াশোনায় আরও মনোযোগী হতে বিশেষভাবে সাহায্য করবে।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষক-অভিভাবক ও সুবিধাভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!