ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
মির্জা ফখরুল

পরিস্থিতি অস্থিতিশীল করতে চেষ্টা করছে একটি গোষ্ঠী 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৩, ২০২৬, ০২:৪৬ পিএম

পরিস্থিতি অস্থিতিশীল করতে চেষ্টা করছে একটি গোষ্ঠী 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা ব্যর্থ করতে তিনি জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা বাস্তবায়নের দাবিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের যে উদ্যোগ শুরু হয়েছে, তা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। এ সময় তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে বিভ্রান্তি এড়িয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

বক্তব্যে তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি কাজ করছে। তারেক রহমান ঘোষিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি দলের অন্যান্য অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগও চলমান রয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। রুহিয়াকে উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিও অনুষ্ঠানে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এম জি
 

Link copied!