ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

ফরিদগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

জুন ৫, ২০২৬, ০৯:২৪ পিএম

ফরিদগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আকস্মিক বৃষ্টি ও বজ্রপাতে মো. নবী হোসেন মিজি (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরের আগে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন মিজি ওই গ্রামের নোয়া বাড়ির মনির হোসেন মিজির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর তিন মাস বয়সী ফারাজানা নামে একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পূর্বমুহূর্তে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় নবী হোসেন মিজি পাশের ভোটাল গ্রামে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরে ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তিন মাস বয়সী শিশুকন্যাকে রেখে তার অকাল মৃত্যু এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে।

এম জি

Link copied!