কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ৬, ২০২৬, ০৩:১৬ পিএম
রেলগাড়িতে কাটা পড়ে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ব্যাসপুর হিজলি গ্রামে এ ঘটনা ঘটে। ।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ব্যাসপুর হিজলি গ্রামের কাঞ্চন শেখ-এর মেয়ে নাসিমা আক্তার স্বামী শিপন ফকির ও তিন শিশু সন্তান নিয়ে তার নিজ বাসা গোপালগঞ্জ শহর থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন।
সকাল আটটার দিকে সকলের অগোচরে পাঁচ বছরের শিশু সামিরা ঢাকা-খুলনা রেলওয়ে লাইনে উঠে পড়ে। এ সময় খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই শিশু সামিরার মৃত্যু হয়।
এএন