ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

সফরের স্থানেই ড্রোন বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৩:০৭ পিএম

সফরের স্থানেই ড্রোন বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন নেতানিয়াহু

ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চল পরিদর্শনে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর সফরের কয়েক মিনিট পরই ওই এলাকায় একটি ড্রোন বিধ্বস্ত হয়।

শুক্রবার (৫ জুন) রাতে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ‘চ্যানেল ১৫’ এর তথ্যমতে, নেতানিয়াহু যখন পশ্চিম গ্যালিলি অঞ্চলে অবস্থান করছিলেন, ঠিক তখনই শ্লোমি শহরের আশপাশে সতর্কতা সাইরেন বেজে ওঠে। পরিস্থিতি বুঝে নিরাপত্তা বাহিনী দ্রুত প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে।

অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, নেতানিয়াহুর সফরের পরপরই ওই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে উত্তর ইসরায়েলের মেয়রদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, তাঁর সরকার উত্তরাঞ্চলের উন্নয়ন, পুনর্বাসন এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সম্পদ বিনিয়োগ করবে, যেমনটি দক্ষিণাঞ্চলেও করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এম জি
 

Link copied!