ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি খুন, গ্রেপ্তার বান্ধবীর ছেলে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ৬, ২০২৬, ০২:৫২ পিএম

হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি খুন, গ্রেপ্তার বান্ধবীর ছেলে

ক্যালিফোর্নিয়ার তারজানায় নিজ বাসভবনে খুন হয়েছেন হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এ ঘটনায় অভিনেতার বান্ধবীর ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

ইংরেজি সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার সকালে জেমস হ্যান্ডির বাড়ি থেকে ৯১১ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, তিনি একজনকে হত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিনেতাকে অচেতন অবস্থায় উদ্ধার করে এবং তাঁর বুকে ছুরিকাঘাতের চিহ্ন পায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া মাইকেল গ্লেডহিল নিজেই ফোন করে ঘটনাটি জানান এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তদন্তে জানা গেছে, তিনি অভিনেতার বান্ধবীর ছেলে এবং একই বাসায় তাঁর মায়ের সঙ্গে বসবাস করতেন।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেমস হ্যান্ডি দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে হলিউডে কাজ করেছেন। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ-তিন মাধ্যমেই তিনি চরিত্রাভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি ‘টপ গান: ম্যাভেরিক’, ‘জুমানজি’ ও ‘লোগান’সহ একাধিক জনপ্রিয় সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন।

তাঁর মৃত্যুতে হলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এম জি
 

Link copied!