ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৩:৪১ পিএম

এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই দুপুর ২টায় প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল দেখার নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। শিক্ষার্থীরা আগের মতোই অনলাইন এবং খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রোল ও নিবন্ধন নম্বর ব্যবহার করে ফলাফল ও নম্বরপত্র সংগ্রহ করা যাবে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

দেশব্যাপী সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২৯১টি কেন্দ্রে এবং ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মাদরাসা বোর্ডের অধীনে কেন্দ্র ছিল ৭২৫টি এবং প্রতিষ্ঠান ৯ হাজার ৬৩টি।

এম জি

Link copied!