ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল দীঘিনালা জোন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

জুন ১০, ২০২৬, ০৬:১১ পিএম

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল দীঘিনালা জোন

খাগড়াছড়ির দীঘিনালায় মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঢেউটিন এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোন (৪ ইস্ট বেঙ্গল)।

বুধবার দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল (৪ ইবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের উপস্থিতিতে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় দীঘিনালা জোনের সাব-জোন কমান্ডার মেজর তৌকির আহমেদ এবং জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী উপস্থিত ছিলেন।

সহায়তার অংশ হিসেবে ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা ও দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় চাল, আটা, চিনি, তেল ও ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় রেশন সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া চিকিৎসা সহায়তা হিসেবে মো. বাচ্চু মিয়া ও ক্রিস ত্রিপুরাকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পুনর্বাসনের জন্য অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছা. জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের বসতঘর পুনর্নির্মাণে ঢেউটিন প্রদান করা হয়।

দীঘিনালা জোন কর্তৃপক্ষ জানায়, পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম জি

Link copied!