ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদককে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জুন ১০, ২০২৬, ০৬:১৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদককে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম আলী (৩৮) নামে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের খাড়োপাড়া ও পাথইলাপাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পাথইলাপাড়ার শওকত আলীর ছেলে।

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম স্থানীয়দের বরাতে বলেন, শুনেছি একটি সালিশকে কেন্দ্র করে দুর্লভপুর গ্রামের খাড়োপাড়া ও পাথইলাপাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাথইলাপাড়ার ইব্রাহিম নামের একজন মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে আজ (১০ জুন) বুধবার সকাল ১১টার দিকে মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইব্রাহিম আলী নামের একজন গুরুতর আহত হলে আত্মীয়-স্বজন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সংঘর্ষে সইবুর রহমানের ছেলে মো. মনিরুল ইসলামসহ আরও কয়েকজন আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেছেন বলে জানা যায়।

এদিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, এ ঘটনায় একজন নিহত ও ৮ থেকে ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

এএন

Link copied!