ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

প্রতারণা মামলায় ভাঙ্গুড়ার সেই বিএনপি নেতা আটক, সাংবাদিকের বিরুদ্ধে মামলা 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

জুন ১০, ২০২৬, ০৬:১৬ পিএম

প্রতারণা মামলায় ভাঙ্গুড়ার সেই বিএনপি নেতা আটক, সাংবাদিকের বিরুদ্ধে মামলা 
আটক বিএনপি নেতা সোহেল রানা।

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণার মামলায় বিএনপি নেতা সোহেল রানা আটক হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) পাবনার আমলী আদালত-৪ এ হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সোহেল রানা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

এর আগে গত শুক্রবার রাতে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় ওই বিএনপি নেতাকে ভুক্তভোগীরা গণপিটুনি দেন। পরে তাকে দড়ি দিয়ে বেঁধে থানায় সোপর্দ করা হয়। পরদিন শনিবার প্রতারণার শিকার ৩৫ জন ভুক্তভোগী ভাঙ্গুড়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে এই ঘটনার সংবাদ প্রকাশ করায় দৈনিক কালের কণ্ঠ-এর ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মাসুদ রানার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে। পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন অভিযুক্ত বিএনপি নেতা সোহেল রানার স্ত্রী শিখা খাতুন।

সাংবাদিক মাসুদ রানা উপজেলার পাথরঘাটা গ্রামের ময়দান আলীর ছেলে এবং ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

অভিযোগ রয়েছে, ভিজিডি কার্ড, টিউবওয়েল, ল্যাট্রিন ও ঘরসহ সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সোহেল রানা।

এ বিষয়ে সাংবাদিক মাসুদ রানা বলেন, সব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করেই সংবাদ প্রকাশ করা হয়েছে। দেশের প্রায় সব প্রধান গণমাধ্যমেও বিষয়টি প্রকাশিত হয়েছে। অথচ স্বার্থান্বেষী মহল উস্কানি দিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।

সাংবাদিক মাসুদ রানার বিরুদ্ধে মামলার ঘটনায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকসহ উপজেলার কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এম জি

Link copied!