ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বুধবার দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিল জাতীয় নাগরিক পার্টি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ১১:৪১ পিএম

বুধবার দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিল জাতীয় নাগরিক পার্টি

হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার (২৯ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলটির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির হামলার ঘটনা ঘটেছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতেই বুধবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টির আওতাধীন সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সাথে সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে এই কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের যথাসময়ে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বলা হয়।

জেএইচআর

Link copied!