ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

জুন ১২, ২০২৬, ০৮:৫০ পিএম

যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে এই মিছিল করা হয়।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনির নেতৃত্বে মিছিলটি বের হয়। 

শহরের ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি গাঙ্গিনাপাড় মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নতুন বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।

সমাবেশে মুনতাসীর মনি বলেন, দেশনায়ক তারেক রহমান যুবদলের যে যোগ্য, ত্যাগী ও গতিশীল পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন, তা আগামী দিনে রাজপথের আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করবে। আমরা এই কমিটিকে সাধুবাদ জানাই এবং কেন্দ্রীয় যুবদলের হাতকে শক্তিশালী করতে ময়মনসিংহের যুবসমাজ যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।

আনন্দ মিছিলে জেলা ও শহর যুবদলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!