ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টা, আটক ৬

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

জুন ১২, ২০২৬, ০৯:১৯ পিএম

ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টা, আটক ৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৯টি ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে আটক করেছে প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। 

শুক্রবার উপজেলার জামালপুর ইউনিয়নের মোংলা বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মোমিনুর রহমান, মিন্টু মিয়া, হৃদয় হোসেন, রাজিব হোসেন, মামুন মিয়া ও জোবায়দুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে মোংলা বন্দর এলাকার একটি চাতালের পেছনে কয়েকজন ব্যক্তি একাধিক ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করেন। পরে জবাই করা ঘোড়ার মাংস ও মাথাসহ অভিযুক্তদের হাতেনাতে আটকে রেখে প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এবং থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ৯টি ঘোড়ার মাংস ও মাথা জব্দ করে মাটিতে পুঁতে নষ্ট করে ফেলেন এবং আটক ব্যক্তিদের হেফাজতে নেন।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। একই সঙ্গে মামুন মিয়া ও হৃদয় হোসেনকে ৬ মাসের এবং বাকি চারজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা ভোক্তাদের সঙ্গে চরম প্রতারণা এবং জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। খাদ্যে ভেজাল ও এমন প্রতারণা রোধে প্রশাসনের নিয়মিত নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।

জেএইচআর

Link copied!