ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

ঝালকাঠিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুন ১২, ২০২৬, ০৯:৪৮ পিএম

ঝালকাঠিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী

ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১০টি স্টলে তাঁদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। শিক্ষার্থীদের এই প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব নানা উদ্ভাবন দর্শনার্থীদের বেশ দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে সেরা প্রকল্প ও উদ্ভাবনী ধারণার জন্য অংশগ্রহণকারীদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়। আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!