ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬
আইএইচএফ হ্যান্ডবল

সেমিতে বাংলাদেশ, অনূর্ধ্ব-১৮ দলের লড়াকু হার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৯:৫৭ পিএম

সেমিতে বাংলাদেশ, অনূর্ধ্ব-১৮ দলের লড়াকু হার

ঢাকায় চলমান আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) ট্রফিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। 

শুক্রবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩৯-১৭ গোলের বড় ব্যবধানে হারায় স্বাগতিকেরা। টানা দুই জয়ে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ।

ম্যাচে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন সুমল তঞ্চঙ্গ্যা ও সোহাগ আলী। তাঁরা দুজনেই সর্বোচ্চ ৭টি করে গোল করেন। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে উচ্ছ্বসিত সুমল তঞ্চঙ্গ্যা বলেন, এটি একটি টিম গেম এবং সবাই মিলে ভালো খেলায় এই জয় এসেছে। প্রথম ম্যাচ থেকেই ভালো করার আত্মবিশ্বাস ছিল বলে জানান তিনি।

আগামীকাল শনিবার (১৩ জুন) প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে গ্রুপ ‘এ’ রানার্স-আপ ইয়েমেনের। অন্য সেমিফাইনালে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ।

এদিকে একই ভেন্যুতে দুপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত ৩৫-৩৯ গোলে হার মানতে হয়েছে স্বাগতিকদের। পুরুষ হ্যান্ডবলে ভারতকে কখনো হারাতে না পারলেও, আজ পুরো ম্যাচেই ভারতের ঘাড়ের নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ। দাই বমের লড়াকু মানসিকতায় জয়ের স্বপ্ন দেখলেও অন্য খেলোয়াড়দের স্কোর খরায় শেষ পর্যন্ত ৪ গোলের ব্যবধান আর ঘোচানো যায়নি।

তবে এমন হারে কোনো আফসোস নেই বাংলাদেশ অধিনায়ক আসাদুল্লাহ আদিবের। তিনি বলেন, আমরা এই ম্যাচে কখনো হাল ছেড়ে দিইনি। প্রতিটি মিনিট বাঘের মতো লড়াই করেছি। যেভাবে লড়াই করেছি, তা পরের ম্যাচের জন্য অনুপ্রেরণা দেবে।

জেএইচআর

Link copied!