ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

জুন ১৩, ২০২৬, ০৭:১৭ পিএম

মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম মোটরসাইকেলযোগে মণিরামপুর থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আটমাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলার ও গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনার আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মণিরামপুর থানার এসআই নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে সৃষ্ট যানজট নিরসন করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মাহিমের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!