ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

মোরেলগঞ্জে ১০ লাখ নকল ডারবি সিগারেট ও চোরাই মালামাল উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

জুন ১৩, ২০২৬, ০৭:২৩ পিএম

মোরেলগঞ্জে ১০ লাখ নকল ডারবি সিগারেট ও চোরাই মালামাল উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে নকল ডারবি সিগারেট তৈরির একটি কারখানার পাশে গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযানে প্রায় ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট এবং বিপুল পরিমাণ সিগারেট তৈরির উপকরণ জব্দ করে। একই সঙ্গে মোরেলগঞ্জ থানা পুলিশ চুরি হওয়া বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, কয়েক মাস আগে ‘গ্রীন বাংলা টোবাকো’র মালিক সোমনাথ দে’র কারখানা থেকে সিগারেট তৈরির মেশিনসহ মূল্যবান মালামাল চুরি হয়। এ ঘটনায় সোমনাথ দে আদালতে মামলা করলে আদালত মালামাল উদ্ধারের নির্দেশ দেন। সেই নির্দেশের ভিত্তিতে আজ ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ক্রাউন টোবাকোর মালিক বদরুল আলম ভদ্দর ও তাঁর কর্মীরা কারখানা তালাবদ্ধ করে পালিয়ে যান।

গ্রীন বাংলা টোবাকো’র মালিক বাবু সোমনাথ দে জানান, গত আগস্ট মাসের ঘটনার পর তাঁর কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের মেশিন ও সরঞ্জাম চুরি হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, পুলিশের অভিযানে পর্যায়ক্রমে বাকি মালামালও উদ্ধার হবে।

ব্রিটিশ-আমেরিকান টোবাকো’র স্থানীয় বিক্রয় প্রতিনিধি মাসুদ করিম টিটু অভিযোগ করেন, ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম দীর্ঘদিন ধরে রাতের আঁধারে তাঁদের ডারবি সিগারেটের নকল কপি তৈরি করে বাজারজাত করে আসছিলেন। আজ ওই কারখানার পাশের গোয়ালঘর থেকে ১০ লাখ শলাকা নকল সিগারেট পাওয়া গেছে।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া সিগারেটগুলো নকল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অভিযান পরিচালনাকারী এসআই উত্তম কুমার জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

জেএইচআর

Link copied!