ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

রাজাপুরে কাপড়ের দোকানে আগুন, ১২ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুন ১৩, ২০২৬, ০৭:৩০ পিএম

রাজাপুরে কাপড়ের দোকানে আগুন, ১২ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠির রাজাপুর থানার সামনে একটি কাপড় ও টেইলারিং দোকানে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানে থাকা মূল্যবান কাপড়, সেলাই মেশিন ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোশারফ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, দোকানের সবকিছু পুড়ে গেছে। তাঁর দাবি, দোকানে থাকা মালামাল ও সরঞ্জাম মিলিয়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানের সব মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এই ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা বাজার এলাকায় বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অগ্নিনির্বাপণ তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

ঘটনার পর ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিক ইসলাম জামাল, স্থানীয় পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেএইচআর

Link copied!