ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

গোপনে বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল সভাপতি

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

জুন ১৩, ২০২৬, ০৮:৩০ পিএম

গোপনে বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল সভাপতি

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে কনের বাড়িতে ৫ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন সাব্বির আহমেদ সাদান নামে এক ছাত্রদল নেতা।

শুক্রবার রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নের সোনাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত সাব্বির আহমেদ সাদান নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান আজাদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির আহমেদ সাদান ২০২২ সালে প্রতিবেশী ধনাই মিয়ার মেয়ে আইমনা আক্তারকে গোপনে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁরা গোপনে সংসার করে আসছিলেন। কিন্তু প্রথম বিয়ের বিষয়টি গোপন রেখে পারিবারিকভাবে কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাজাহান মিয়ার কলেজপড়ুয়া মেয়ের সঙ্গে সাদানের দ্বিতীয় বিয়ে ঠিক হয়।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল শুক্রবার (১২ জুন, ২০২৬) বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান সাদান। খবর পেয়ে প্রথম স্ত্রী আইমনা আক্তার কনের বাবাকে তাঁদের বিয়ের বিষয়টি ফোনে জানান। এই খবর শুনে কনেপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বর ও তাঁর সঙ্গে আসা লোকজনদের আটকে রাখেন। পরে কয়েক দফা আলোচনার পর ৫ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পান তাঁরা।

এদিকে কনের বাড়ি থেকে ছাড়া পেয়ে আজ শনিবার (১৩ জুন) সকালে প্রথম স্ত্রী আইমনা আক্তারের বাড়িতে হামলা চালান সাদান ও তাঁর লোকজন। হামলায় আইমনার বড় বোন সুমনা আক্তার আহত হলে তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হামলা থেকে রক্ষা পেতে ভুক্তভোগী পরিবার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কনের বাবা শাজাহান মিয়া বলেন, ছেলে যে আগে বিয়ে করেছে, সেই তথ্য আমাদের জানা ছিল না। বরযাত্রী আসার পর বিষয়টি জানতে পারি। সব জেনেশুনে তো আর মেয়ের বিয়ে দিতে পারি না। তবে জরিমানা আদায়ের বিষয়টি তিনি এড়িয়ে যান।

জানতে চাইলে সাদানের বাবা আসাদুজ্জামান আজাদ বলেন, আমার ছেলে আগে একটা বিয়ে করেছে, সেটা আমার জানা ছিল না। আগে জানলে তো আর কেন্দুয়া গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিতে হতো না।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অসীম কুমার দাস জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিয়েসংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে মারধর করা হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!