ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

পর্যাপ্ত না ঘুমিয়ে গাড়ি চালানো যাবে না: এডিসি রুবেল হক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৩, ২০২৬, ০৬:৫১ পিএম

পর্যাপ্ত না ঘুমিয়ে গাড়ি চালানো যাবে না: এডিসি রুবেল হক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবেল হক বলেন, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম ছাড়া কোনো চালকের গাড়ি চালানো উচিত নয়। ক্লান্ত ও ঘুমঘুম অবস্থায় স্টিয়ারিং ধরলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

শনিবার রাজধানীর উত্তরা এলাকায় ট্রাফিক বিভাগের পাক্ষিক হেলথ ক্যাম্পে তিনি এসব কথা বলেন।

এডিসি রুবেল হক বলেন, একজন চালকের দায়িত্ব শুধু গাড়ি চালানো নয়, বরং যাত্রী ও পথচারীর নিরাপত্তা নিশ্চিত করাও তাঁর নৈতিক দায়িত্ব। তাই দীর্ঘ সময় টানা ড্রাইভিং ও পর্যাপ্ত বিশ্রাম ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।

তিনি উল্লেখ করেন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মানার কোনো বিকল্প নেই। অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, মোবাইল ফোন ব্যবহার এবং ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

অনুষ্ঠানে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন দিক তুলে ধরেন এবং উপস্থিত চালকদের স্বাস্থ্য ও নিরাপদ ড্রাইভিংয়ের গুরুত্ব সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেন।

জেএইচআর

Link copied!