ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

রোনালদোকে জড়িয়ে ধরে কান্না, কে এই তরুণী?

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১৩, ২০২৬, ০৯:৫৩ পিএম

রোনালদোকে জড়িয়ে ধরে কান্না, কে এই তরুণী?

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। সেই উন্মাদনা ছুঁয়ে গেছে মাঠের বাইরে ভক্তদের মাঝেও। বড় বড় তারকারা এখনো মাঠে না নামলেও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এক নারী ভক্ত রোনালদোর দেখা পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন, এমন একটি ভিডিও এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিআরসেভেনের সঙ্গে দেখা করতে পর্তুগালের ট্রেনিং ক্যাম্পের বাইরে অপেক্ষা করছিলেন বেলজিয়ামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর সেলিন ডেপ্ট। রোনালদোকে দেখেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই ইউটিউবার। তিনি কান্নায় ভেঙে পড়লে তারকা ফুটবলার তাঁকে জড়িয়ে ধরেন এবং সান্ত্বনা দিয়ে বলেন, ‘কেঁদো না।’

জবাবে আবেগপ্রবণ সেলিন বলেন, ‘সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমার জন্য এক বিরাট অনুপ্রেরণা।’ এরপর রোনালদোর সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করলে পর্তুগিজ অধিনায়ক হাসিমুখে সেই অনুরোধ মেনে নেন।

কে এই সেলিন ডেপ্ট?

সেলিন ডেপ্ট বেলজিয়ামের একজন অত্যন্ত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও সোশ্যাল মিডিয়া তারকা। তিনি মূলত ইউটিউব এবং টিকটকে কনটেন্ট তৈরি করে থাকেন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ফুটবলও খেলেছেন। বর্তমানে টিকটকে তাঁর ফলোয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি এবং ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় ৬ কোটি।

২৬ বছর বয়সী সেলিন এর আগে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং নেইমারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবলারদের সঙ্গেও কনটেন্ট তৈরি করেছেন। এবার রোনালদোর সঙ্গে তাঁর সাক্ষাতের এই আবেগঘন মুহূর্তটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

জেএইচআর

Link copied!