ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

আগামীকাল হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৩, ২০২৬, ১০:০২ পিএম

আগামীকাল হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত সমঝোতা স্মারক আগামীকাল রোববার স্বাক্ষরিত হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই। তবে আগামী কয়েক দিনের মধ্যে এটি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।

শনিবার আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নিয়ে মন্তব্য করতে গিয়ে বাঘাই এসব কথা বলেন।

তিনি জানান, বর্তমানে যে ইসলামাবাদ সমঝোতা স্মারক নিয়ে কাজ চলছে, তার মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যকার যুদ্ধের অবসান ঘটানো। বর্তমান পর্যায়ে এই সমঝোতায় পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্য সময় নিয়ে বাঘাই বলেন, চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট সময়ের জন্য আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। এটি আগামীকাল না হলেও আগামী কয়েক দিনের মধ্যে স্বাক্ষর হতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। তবে অন্য পক্ষের অবস্থানের কারণে এই প্রক্রিয়া সম্পর্কে যেকোনো মন্তব্য বা পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছিলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে এবং তা শিগগিরই স্বাক্ষরিত হতে পারে। তবে ইরানের সর্বশেষ এই বক্তব্যে চুক্তি স্বাক্ষরের সুনির্দিষ্ট সময়সূচি নিয়ে কিছুটা অনিশ্চয়তার আভাস পাওয়া গেছে।

জেএইচআর

Link copied!