ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুন ১৩, ২০২৬, ০৮:৫৭ পিএম

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার বিকেলে বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. রাশেদুজ্জামান (২২), তাঁর শ্যালক মো. গালিব (১৮) ও শ্যালিকা মোসা. সুরাইয়া (১২)। ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টার চেষ্টা চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তাঁরা তিনজন ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তাঁরা পানিতে তলিয়ে যান। পরে তাঁদের খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার উদ্ধার তৎপরতা চালিয়ে প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ এবং পরে সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামে। স্বজনরা জানান, জীবিকার তাগিদে কাজের সন্ধানে তিনি গত সপ্তাহে ঢাকায় এসেছিলেন। অন্যদিকে গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তাঁরা দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

জেএইচআর

Link copied!