ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফজরের নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৪, ২০২৬, ১০:৫৬ এএম

ফজরের নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

খুলনা মহানগরীতে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে সন্ত্রাসীদের বর্বরোচিত গুলিতে দুই মুসল্লি গুরুতর গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টায় দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এই চাঞ্চল্যকর ও ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি লোকমান হাকিম এবং একই এলাকার বাসিন্দা আলম মন্ডল। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে এবং আলম মন্ডল মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ মসজিদে প্রবেশ করে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ে। এই সময় তাঁর ঠিক পাশে থাকা অপর মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিতে লোকমান হাকিমের মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগে। তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

পবিত্র মসজিদের ভেতরে নামাজরত মুসল্লিদের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলার মূল কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এএন

Link copied!