ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী আসরে ‘নকল’ শাকিরার পারফরম্যান্সের অভিযোগ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৩:০৮ পিএম

বিশ্বকাপের উদ্বোধনী আসরে ‘নকল’ শাকিরার পারফরম্যান্সের অভিযোগ

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু তাঁর গান বা পারফরম্যান্স নয়, বরং মঞ্চে তাঁর উপস্থিতি ও চেহারা নিয়ে ছড়িয়ে পড়া ‘বডি ডাবল’ গুঞ্জন।

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মাধ্যমে পর্দা উঠেছে ফুটবলের সবচেয়ে বড় আসরের। উদ্বোধনী মঞ্চে অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করেন শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়।

ঝড় তোলা সেই পারফরম্যান্সের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। অনেক দর্শকের দাবি, মঞ্চে যাকে দেখা গেছে তিনি আসল শাকিরা নন, বরং তাঁর মতো দেখতে কোনো ‘বডি ডাবল’ বা নকল রূপ ব্যবহার করা হয়েছে। বিশেষ করে তাঁর নতুন লুক হালকা স্ট্রবেরি-লাল চুল, চোখ ঢাকা বড় কালো সানগ্লাস এবং ভিন্ন ধাঁচের পোশাক এই গুঞ্জনকে আরও উসকে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ভক্ত লিখেছেন, “এটা কি সত্যিই শাকিরা?” আরেকজন মন্তব্য করেছেন, “মনে হচ্ছে তিনি নন, কোনো ডাবল ব্যবহার করা হয়েছে।” তবে এসব দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ফিফা কর্তৃপক্ষ কিংবা শাকিরার পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

অবশ্য অনেক অনুরাগী এই পারফরম্যান্সকে শাকিরার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নতুন অধ্যায়ের প্রতীক হিসেবে দেখছেন। সাবেক ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বহুল আলোচিত বিচ্ছেদের পর এটিই তাঁর অন্যতম বড় আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন। গানের কথায় ভেঙে পড়া থেকে ঘুরে দাঁড়ানোর যে বার্তা রয়েছে, তা শাকিরার বাস্তব জীবনের সঙ্গেও মিলে যায়। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জীবনের অভিজ্ঞতা তাঁকে ধীরে ধীরে আরও শক্তিশালী করেছে এবং প্রতিটি কঠিন সময় তাঁর জন্য শিক্ষার সুযোগ এনে দিয়েছে।

সব মিলিয়ে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরার উপস্থিতি যেমন গ্যালারি মাতিয়েছে, তেমনি তাঁর নতুন রূপ ঘিরে তৈরি হওয়া রহস্য ও বিতর্ক এখন নেটদুনিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে।

জেএইচআর

Link copied!