ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

নোরা ফাতেহির ‘সির সির’ প্রকাশ্যে, নেট দুনিয়া তোলপাড়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৩:২৪ এএম

নোরা ফাতেহির ‘সির সির’ প্রকাশ্যে, নেট দুনিয়া তোলপাড়

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এবার ফিফা বিশ্বকাপ ২০২৬ এর মিউজিক ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন। বহু প্রতীক্ষিত ‘সির সির’ গানের প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে।

মাত্র ৪৫ সেকেন্ডের ঝলকে ফুটবল ও নৃত্যের সমন্বয়ে নিজের স্বাক্ষরধর্মী পারফরম্যান্স উপহার দিয়েছেন নোরা। লাল-সাদা পোশাকে তার উপস্থিতি এবং নৃত্যভঙ্গি ইতোমধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

শৈশবে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখলেও সেই পথে এগোনো হয়নি নোরার। তবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।

গানটির কোরিওগ্রাফি করেছেন রাজিত দেব। তার ভাষ্য, মরক্কোর কাসাব্লাঙ্কায় ‘সির সির’ গানের শুটিং সম্পন্ন হয়েছে। পুরো টিম শুটিংয়ের জন্য মাত্র ১৫ মিনিট সময় পেলেও সেই স্বল্প সময়েই কাঙ্ক্ষিত দৃশ্য ধারণ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

নোরা ফাতেহি বলেন, এই গানের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে মরক্কোর শিকড়, কানাডার পরিচয় এবং ভারতের সাংস্কৃতিক প্রভাব একসঙ্গে স্থান পেয়েছে।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার মানুষের ভালোবাসাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তাই গানটির সঙ্গে ভারতীয় শিল্পী ও কলাকুশলীদের সম্পৃক্ততা এটিকে আরও বিশেষ করে তুলেছে। কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী এবং স্টাইলিং টিমের সম্মিলিত প্রচেষ্টায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

নোরার মতে, ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের জন্য কাজ করা তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন এবং এটি তার কাছে স্বপ্নপূরণের মতো।

বিশ্বকাপ উপলক্ষে আয়োজকরা এবার বিনোদনের দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন। শাকিরার পাশাপাশি নোরা ফাতেহিও থাকছেন বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে। মেক্সিকোয় উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন, অর্থাৎ ১২ জুন কানাডা ও যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও পারফর্ম করার কথা রয়েছে তার। টরন্টোর মঞ্চে দর্শকদের সামনে হাজির হবেন এই তারকা।

এম জি

Link copied!