ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সালথায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জুন ১৬, ২০২৬, ১০:৪৩ এএম

সালথায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে পরিচালিত এ অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আল ফাহাদ।

অভিযানকালে কৃষিজমির মাটি কেটে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন জানান, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএন

Link copied!