ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর বার্তা 

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জুন ১৭, ২০২৬, ১২:০২ পিএম

মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর বার্তা 

মেহেন্দিগঞ্জ হাসপাতালে অব্যবস্থাপনা সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসানমেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও ব্যবস্থাপনা উন্নয়নে কঠোর অবস্থান নিয়েছেন সেতু ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজিব আহসান, এমপি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হাসপাতালে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা দালালচক্র বরদাশত করা হবে না।

মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি সভাপতিত্ব করেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, জনগণের টাকায় চলা এই হাসপাতাল জনগণের সেবার জন্য। এখানে কোনো অব্যবস্থাপনা, দালালচক্র বা অবহেলা সহ্য করা হবে না। রোগীরা যেন হয়রানি ছাড়া সেবা পায়, সেটা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষ অনেক কষ্ট করে নদী পার হয়ে এই হাসপাতালে আসে, তাদের জন্য এটি শেষ ভরসার জায়গা। এই ভরসার জায়গা নষ্ট হতে দেওয়া যাবে না। প্রতিটি ওয়ার্ড, জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার  সব জায়গায় নজরদারি বাড়াতে হবে।

ডাক্তার ও নার্সদের উপস্থিতি ও আচরণ নিয়ে সতর্ক করে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতির ঘাটতি হলে সরাসরি জানানোর নির্দেশও দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুর রহমান, মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় জরুরি বিভাগে ডাক্তার উপস্থিতি নিশ্চিতকরণ, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা, দালালমুক্ত পরিবেশ এবং রোগীদের হয়রানি বন্ধে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিমন্ত্রী আগামী এক মাসের মধ্যে সেবার মানে দৃশ্যমান উন্নতি দেখতে চান বলে জানান এবং নিয়মিত মনিটরিংয়ের নির্দেশ দেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রীর এই কঠোর অবস্থানের ফলে হাসপাতালের সেবার মান উন্নত হবে এবং চরাঞ্চলের মানুষ আরও উন্নত চিকিৎসা সেবা পাবেন।

এম জি

Link copied!