ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

আমার সংবাদ ধর্ম ডেস্ক

জুন ১৭, ২০২৬, ১১:০০ এএম

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত।

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত উল্লেখ করেন, দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত কারণে তার পক্ষে এ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব নয়। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আশিক রুবাইয়াত নিয়মিত অফিসে উপস্থিত থাকতেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে সন্তোষজনক জবাব দিতে পারেননি। এমন পরিস্থিতিতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এম জি

Link copied!