ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বাকৃবিতে বিশ্বকাপ উন্মাদনা, পেলে-ম্যারাডোনার গ্রাফিতিতে ভিন্ন আমেজ

রিসালাত আলিফ, বাকৃবি প্রতিনিধি

রিসালাত আলিফ, বাকৃবি প্রতিনিধি

জুন ১৭, ২০২৬, ১২:৪৯ পিএম

বাকৃবিতে বিশ্বকাপ উন্মাদনা, পেলে-ম্যারাডোনার গ্রাফিতিতে ভিন্ন আমেজ

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসেও। ক্যাম্পাসজুড়ে ফুটবলের এই উৎসবে নতুন মাত্রা যোগ করেছে কিংবদন্তি ফুটবলার পেলে ও ডিয়েগো ম্যারাডোনার গ্রাফিতি।

বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের কমনরুমের দেয়ালে ম্যারাডোনার প্রতিকৃতি এঁকেছেন ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রেজওয়ানুল হক শান্ত। অন্যদিকে পেলের প্রতিকৃতি এঁকেছেন পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ ফারাবি।

গ্রাফিতি দুটি দেখতে প্রতিদিনই বিভিন্ন হলের শিক্ষার্থীরা ভিড় করছেন শাহজালাল হলে। মেসি–নেইমারদের পাশাপাশি পেলে–ম্যারাডোনাকে ঘিরে তৈরি এই দেয়ালচিত্র ক্যাম্পাসে এনেছে ভিন্ন আমেজ।

পেলের গ্রাফিতি অঙ্কনকারী ফারাবি বলেন, পেলে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, যিনি তিনটি বিশ্বকাপ জয় করেছেন। প্রায় তিন দিন ধরে ১০ ফুট উচ্চতার এই গ্রাফিতি আঁকার কাজ সম্পন্ন করেন তিনি।

অন্যদিকে ম্যারাডোনার গ্রাফিতি শিল্পী শান্ত জানান, প্রায় দুই দিনের পরিশ্রমে ১১ ফুট উচ্চতার এই প্রতিকৃতি আঁকা হয়েছে। এতে সহায়তা করেছেন সহপাঠীরা এবং হলের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যরা।

শুধু শাহজালাল হল নয়, মাওলানা ভাসানী হল, সোহরাওয়ার্দী হল ও ঈশা খাঁ হলের দেয়ালেও বিশ্বকাপের নানা রঙ ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। তবে পেলে-ম্যারাডোনার এই গ্রাফিতি দুটি ক্যাম্পাসে নস্টালজিক আবহ তৈরি করেছে।

এম জি
 

Link copied!